বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে আলোচিত তরুণী ধর্ষণ ও তার বাবাকে পিটিয়ে জখম করার প্রধান অভিযুক্ত লম্পট শামীম গ্রেফতার

জগন্নাথপুরে আলোচিত তরুণী ধর্ষণ ও তার বাবাকে পিটিয়ে জখম করার প্রধান অভিযুক্ত লম্পট শামীম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  : সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণী ধর্ষণ ও তাঁর বৃদ্ধ বাবাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার ঘটনার প্রধান আসামী  কুখ্যাত সন্ত্রাসী লম্পট শামীম কে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশের একটি চৌকস টিম।  শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাক্ষ্রনবাড়ীয়ার সরাইল থানার বেততলা গ্রাম থেকে সুনামগঞ্জ  ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে জগন্নাথপুর থানার ওসির মোবাইলে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে এএসপি জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী  গ্রেপ্তারের সত্যতা  নিশ্চিত করে যুগান্তর কে বলেন,সুনামগঞ্জ  ডিবি পুলিশের সহযোগিতায়  ধর্ষণ মামলার প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী ধর্ষক শামীম কে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (৫ অক্টোবর) রাত ১ টায় উপজেলার গোতগাঁও গ্রামের  সন্ত্রাসী  শামীম তার সঙ্গি কয়েক বখাটে সহ আলীগঞ্জ বাজারের কলোনিতে গিয়ে ফের ধর্ষনের জন্য  আনোয়ার মিয়ার মেয়ের খোঁজ করে। মেয়েকে না পেয়ে আনোয়ার মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আনোয়ার মিয়ার নির্যাতিতা মেয়ে গোঁতগাঁও গ্রামের মাদক ব্যবসায়ী সন্ত্রাসী শামীমের বিরুদ্ধে এর আগে অপহরন করেজোর পূর্বক ধর্ষণ এবং তার ভয়ে বাড়ি ছেড়ে আত্ম গোপনে  থাকায় তরুণির বাবাকে শামীম ও তার লোকজন বেধড়ক মারপিঠ করে গুরুতর জখম করার অভিযোগ এনে ৫ জনকে আসামী করে মঙ্গলবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামী কুখ্যাত শামীম  ঘটনার পর থেকেই গা ঢাকা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com