শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জয়কলস ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সোহেল আলম

জয়কলস ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সোহেল আলম

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন এর বৃহত্তর ডুংরিয়া গ্রামের বাসিন্দা মরহুম হাজি তাজ উদ্দিন সাহেবের নাতি ও হাজি মহর উদ্দিন মিয়ার বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী সোহেল আলম ২নং জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, আমি আগামী জয়কলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।জয়কলস ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। আমি জয়কলস ইউনিয়ন বাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন মানুষের একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করে যেতে চাই।

তিনি আরো বলেন, আমি বর্তমানে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই, তবে এই চলমান বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সময়কালেও সামাজিক দায়বদ্ধতা থেকে একজন মানবিক মানুষ হিসেবে সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আমার সামর্থ্য অনুযায়ী দরিদ্র হতদরিদ্র মানুষদের কিছু সহযোগিতা করেছি। যদি মানুষের ভালবাসা আমার সাথে থাকে। তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউপিতে চেয়ারম্যান পদে লড়তে চাই।

তিনি এজন্য জয়কলস ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেছেন। সাথে সাথে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়ন বাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া তিনি একজন যুক্তরাজ্য প্রবাসী হয়েও এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com