বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

দক্ষিণ সুনামগঞ্জে ‘দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার ৩য় বর্ষ পূর্তি উদযাপন

দক্ষিণ সুনামগঞ্জে ‘দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার ৩য় বর্ষ পূর্তি উদযাপন

সামিউল কবির, দক্ষিণ সুনামগঞ্জ থেকে: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাট্য আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জে বহুল প্রচারিত দৈনিক হাওরাঞ্চলের কথার পত্রিকা প্রকাশনার ৩য় বর্ষ পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে হাওরাঞ্চলের কথার পত্রিকার স্টাফ রিপোর্টার ছায়াদ হোসেন সবুজ এর উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টায় দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ এর সভাপতিত্বে ও ছায়াদ হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুর হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জেলা কৃষকলীগ সদস্য মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সমাজসেবী জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইয়াকুব শাহারিয়ার, প্রেসক্লাব সদস্য জামিউল ইসলাম তুরান, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ খালেদ হাসান, প্রচার সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, কৃষকলীগ নেতা জয়ন্ত তালুকদার পুল্টন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, গ্রীণ হাউজিং এনার্জি লিমিটেডের ডিএম তানভীরুল ইসলাম, যুবলীগ নেতা মতিউর রহমান, পাভেল আহমদ, ব্যবসায়ী আশিষ দাস, সহকারী শিক্ষক ফয়ছল আহমদ, মাওলানা এনাম উদ্দিন ও ছাত্রলীগ নেতা আবু সালেহ জনি ও ইজহার আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com