বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টা :যুবক গ্রেফতার

জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টা :যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে ১৩ বছরের এক কিশোরী কে ধর্ষণের চেষ্টায় এক যুবককে গ্রেফতার করে  শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।  এঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানাযায়,১৩ বছরের  কিশোরী সুনামগঞ্জ সরকারি বালিকা এতিমখানায় ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। করোনা পরিস্থিতিতে এতিমখানা বন্ধ থাকায় সে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে মায়ের  ভাড়াটিয়া বাসায় চলে আসে।সেখানে প্রতিবেশী যুবক আলমগীর মিয়া(২০)  মেয়ে কে কু প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় ১৪ অক্টোবর দুপুরে কিশোরী  মেয়ে কে ঘরে একা পেয়ে ওড়না দিয়ে মুখ বেধে ফেলে এবং তাকে ঝাপটে ধরে তখন কিশোরী  মেয়ে ওই লম্পট কে বাধা প্রদানের চেষ্টা করে। তখন বখাটে যুবক আলমগীর কিশোরীর  কাপড় ছিড়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটি চিৎকার দিলে আলমগীর কাউকে কিছু না বলার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ১৬ অক্টোবর জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানার  ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কিশোরীর মায়ের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে  অভিযুক্ত যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com