বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে ফেলে রাখা নবজাতক কে অবশেষে শিশু নিবাসে প্রেরণ!

জগন্নাথপুরে ফেলে রাখা নবজাতক কে অবশেষে শিশু নিবাসে প্রেরণ!

নিজস্ব প্রতিবেদক  :সুনামগঞ্জের জগন্নাথপুরে নবজাতক কন্যা সন্তান ভূমিষ্ট হওয়ার ঘন্টা খানেক পর হতভাগ্য কন্যা সন্তানকে হাসপাতালে রেখে পালানো পাষাণী মা সাইদা বেগমের (১৬) খোঁজ না পাওয়ায় অবশেষে হতভাগ্য নবজাতক শিশুটি কে সিলেট শিশু নিবাসে প্রেরন করা হয়েছে । সোমবার দুপুরে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিল্লাল হোসেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটি কে গ্রহন করে সিলেট বাগবাড়ীস্হ শিশু নিবাসে হস্তান্তর করেন।

জানাযায়, শনিবার বিকেলে উপজেলার কলিকলিয়া ইউনিয়নের বালি কান্দি গ্রামের ফারুক মিয়ার স্ত্রী পেটের ব্যাথা নিয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হলে সন্ধার দিকে প্রসব ব্যাথা শুরু হয় এবং একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়।
সন্তান প্রসবের ঘন্টা খানেক পর পাষাণী মা সাইদা পালিয়ে যায়।
সোমবার হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসুধন ধরের সাথে আলাপ হলে তিনি যুগান্তর কে জানান,পাষাণী মার খোঁজ না পাওয়ায় উপজেলা সমাজ সেবা অফিসার বিল্লাল হোসেনের মাধ্যমে সিলেট শিশু নিবাসে নবজাতক শিশুটি কে প্রেরন করা হয়েছে।  তিনি বলেন, হয়তো অবৈধ সম্পর্কের ফসল এই নব জাতক শিশুটি। এ কারনে পাষাণী মা গা ঢাকা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com