বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

তাহিরপুরে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন

তাহিরপুরে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন

জগন্নাথপুর নিউজ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কামাল হোসেন নামের একজন স্থানীয় সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। আহত অবস্থায় ওই সাংবাদিককে তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট জাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকাই এই ঘটনা ঘটে।

কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

সাংবাদিক কামাল হোসেন জানিয়েছেন, তিনি সোমবার দুপুরে উপজেলার জাদুকাটা নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের জন্য ছবি নিতে সেখানে গিয়েছিলেন। কাজ শেষে তিনি এলাকার একটি দোকানে বসে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। তখন ঘাগটিয়া গ্রামের মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইস উদ্দিন গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে তারা তাকে ধরে এনে বাজারের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

তিনি বলেন, খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে পরিবারের লোকজন স্থানীয় বাদাঘাট ফাঁড়ি থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কামাল হোসেন জানান, তাকে বেধরক মারধর করা হয়েছে। তার কপালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় কপাল কেটে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তিনি এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন।

তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, তারা খবর পেয়ে কামাল হোসেনের পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তারা ঘটনাটি তদন্ত করে দেখেছেন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে তিনি এ ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

সুত্রঃ দৈনিক সমকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com