রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদুর রহমান উদ্ধার

লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদুর রহমান উদ্ধার

লিবিয়ায় গিয়ে পাঁচদিন নিখোঁজের পর উদ্ধার হয়েছেন এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। আজ কিছুক্ষণ আগে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ঐ দেশের পুলিশি হেফাজতে রয়েছেন। এনটিভি কর্তৃপক্ষ  এ তথ্য নিশ্চিত করে বলেছেন, তিনি সুস্থ ও ভালো রয়েছেন।

 

গত ২১শে মার্চ লিবিয়ায় যান জাহিদ। পরে ২৩শে মার্চ পরিবারের সঙ্গে তাঁর কথা হয়। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। প্রথম দিকে তাঁর পরিবার বিষয়টি বুঝতে না পারলেও পরে অনেকেই জানান, তাঁরাও জাহিদুরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩রা মার্চ তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে লন্ডনে যান জাহিদুর। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে যান তিনি।
এরপর ২১ মার্চ তিনি লিবিয়ায় পৌঁছান। লন্ডন থেকে জাহিদুর রহমানের একাধিক প্রতিবেদন এনটিভিতে প্রচার হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com