শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

সাংবাদিক রোজিনাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

সাংবাদিক রোজিনাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি ‘চুরির চেষ্টা’র অভিযোগে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট-এ’ করা মামলায় কোনো সত্যতা পায়নি গোয়েন্দা পুলিশ। এজন্য মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোরশেদ আলম খান।

বুধবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) নিজামুদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ৪ জুলাই তদন্ত কর্মকর্তা সাংবাদিক রোজিনাকে মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। আগামী ১৫ নভেম্বর এ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি হবে।

২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়। রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট-এ মামলা করা হয়।

পরদিন ওই মামলায় তাকে জেলে পাঠানো হয়। তার মুক্তির দাবিতে সাংবাদিকরা দেশব্যাপী আন্দোলন-সংগ্রাম করেন। ৬ দিন পর ওই বছরের ২৩ মে জামিন পান রোজিনা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com