মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

করোনাকালে জাতীয় সংসদের অন্য সব অধিবেশনের মতো একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কাভার করতে হবে।

আজ বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে সাংবাদিকদের কাভার করতে হবে।

আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধান অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশনের’ সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) হতে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে সাংবাদিকদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com