সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

শাহীনুর পাশা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলে

শাহীনুর পাশা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলে

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার মামলায় গ্রেফতার দেখিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মাওলানা  শাহীনূর পাশা চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
 শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির করা হলে বিকেল পাঁচটার দিকে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার  মধ্যরাতে সিলেট শহরের বনকলা পাড়া জামে মসজিদ থেকে এতেকাফে থাকা অবস্হায়  হেফাজত নেতা শাহীনূর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
মাওলানা শাহীনূর পাশা চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পাটলী বড়বাড়ির মৃত আবদুল ছাত্তারের ছেলে। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি। তিনি বিগত চারদলীয় জোট সরকারের আমলের শেষ দিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর জোটের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল  বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়া জামে মসজিদ থেকে গ্রেফতার করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com