শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

বেপরোয়া গতির প্রাইভেটকার চাপায় যুগান্তর সাংবাদিক গুরুতর আহত

বেপরোয়া গতির প্রাইভেটকার চাপায় যুগান্তর সাংবাদিক গুরুতর আহত

pinterest sharing buttonজগন্নাথপুর নিউজ ডেস্ক ::

যুবকের বেপরোয়া গতির প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হয়েছেন যুগান্তরের ক্রাইম রিপোর্টার ইকবাল হাসান ফরিদ। রাজধানীর বনানী এলাকায় সৈনিক ক্লাবের সামনে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফরিদ বর্তমানে কাফরুলের হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই গাড়িচালকের নাম সৈয়দ মোহাম্মদ বখতিয়ার।

ফরিদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফরিদ দুপরে মোটরসাইকেলযোগে মিরপুর ৬০ ফিট এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। বেলা আড়াইটার দিকে তিনি সৈনিক ক্লাবের সামনে পৌঁছলে পেছন দিক থেকে একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো গ ২৫-৭৩৭৫) বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। ফরিদ মাটিতে ছিটকে পড়লে প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। প্রাইভেটকারের একটি চাকা তার ডান হাতের ওপর দিয়ে যায়। এতে শোল্ডার জয়েন্ট মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটিকে আটক করে সেনা সদস্যরা।

ফরিদের দুর্ঘটনার খবর শুনে একাধিক সহকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তাকে কাফরুলের হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার সফল অস্ত্রোপাচার হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন ফরিদ এখন ঝুঁকিমুক্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com