সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরের ৩ জমিয়ত নেতা জেল হাজতে

জগন্নাথপুরের ৩ জমিয়ত নেতা জেল হাজতে

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ নাশকতামূলক তৎপরতার অভিযোগে বৈঠক থেকে তিন জমিয়ত নেতাকে গ্রেপ্তার করে।  ধৃত ব্যক্তিদের মঙ্গলবার (১৮ মে) সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
তারা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের মাওলানা আব্দুল হাই(৩২) একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মাওলানা তোফায়েল আহমেদ (২৭) ও মাওলানা ইউছুফ আলী (৩১)।
পুলিশ জানায়, গত সোমবার রাতে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর হাফিজ মাওলানা ইউসুফ আলীর বাড়িতে জমিয়ত উলামায়ে ইসলামের নেতারা গোপন বৈঠক করে সরকার বিরোধী তৎপরতা ও নাশকতার পরিকল্পনা করছিলেন।খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্হল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৩ জন পালিয়ে যায়। এঘটনায় জগন্নাথপুর থানায় উপ-পরিদর্শক সফিকুল আহমদ বাদী হয়ে নাশকতার পরিকল্পনা অভিযোগ এনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্হল থেকে রড ধারালো অস্ত্র রং ও তুলি উদ্ধার করা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জমিয়ত উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ জানান, গ্রেপ্তারকৃত তিনজন তাদের দলের সক্রিয় কর্মী। তাঁরা স্হানীয় তাদের আঞ্চলিক এক সংগঠনের সভা করছিলেন কোন ধরনের নাশকতার সাথে তাদের সম্পৃক্ততা নেই। পুলিশ ভুল তথ্যে তাদের গ্রেপ্তার করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com