বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে মাদরাসা ছাত্রী খুন! ঘাতক চাচা পলাতক।

জগন্নাথপুরে মাদরাসা ছাত্রী খুন! ঘাতক চাচা পলাতক।

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গোয়ালাগাঁও গ্রামে এক মাদরাসাছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বুধবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

জানাযায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালাগাঁও গ্রামের সয়ফুল ইসলামের মেয়ে সানজিদা বেগম (১৬) মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। রাতের কোনো একসময় মেয়েটির আপনচাচা রবিউল ইসলাম (৪২) সানজিদার ঘরে প্রবেশ করে শ্বাসরূদ্ধ করে মেয়েটিকে হত্যা করে পালিয়ে যায়। ভোরে মেয়েটির নিতরদেহ নিজঘরের বিছানায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।

পরিবারের লোকজন জানান, সয়ফুল ইসলামের চার ভাইয়ের মধ্যে এক ভাই যুক্তরাজ্যে বসবাস করেন। ওই প্রবাসী নিঃসন্তান হওয়ায় মেয়েটিকে তিনি নিজের মেয়ের মতো আদর যত্ন করে সংসারের ভরণ-পোষণের টাকা মেয়েটির কাছে পাঠাতেন। এ নিয়ে ঘাতক ভাইয়ের সাথে বিরোধ চলছিল। কিছু দিন আগে এসব নিয়ে বিরোধের জের ধরে স্ত্রী সন্তান নিয়ে তিনি শ্বশুর বাড়ি চলে যান। মঙ্গলবার বাড়ি ফিরে এ ঘটনা ঘটান মেয়েটির আপনচাচা রবিউল ইসলাম।

নিহত মাদরাসাছাত্রীর বড়ভাই হাম্মাদ আহমদ বলেন, আমাদের ধারনা চাচাই আমার বোনকে হত্যা করে পালিয়েছে। তার বোন সৈয়দপুর মহিলা টাইটেল মাদসার ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

নিহত মাদরাসাছাত্রীর মা সৈয়দা ছালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘাতক আমার মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন যুগান্তর কে বলেন, ধারনা করা হচ্ছে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com