বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দণ্ডিত ৮ প্রতিষ্ঠান

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দণ্ডিত ৮ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে দোকানপাট খোলা রেখে জনসমাগম তৈরি করে চলছিল ব্যবসায়িক কার্যক্রম।
এ অবস্থায় কয়েকটি বাজারে আজ শনিবার (৩ জুলাই) অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তখন অনেক ব্যবসায়ী দোকান খোলা রেখেই পালিয়ে যান। এ সময় ৮টি দোকানে জরিমানার পাশাপাশি বাজারের সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার ভবেরবাজার, মিরপুর, নয়াবন্দর বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চলে। অভিযানকালে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে দোকানপাট বন্ধ করতে শুরু হয় প্রতিযোগিতা।

অনেকে দোকান খোলা রেখেই পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। জরিমানা করা হয় ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com