বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ নির্বাচনে সৈয়দ দুলাল বিজয়ী

জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ নির্বাচনে সৈয়দ দুলাল বিজয়ী

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন  গীতিকবি সৈয়দ দুলাল।  তিনি ৬৭ ভোট পেয়ে তালা প্রতীকে নির্বাচিত হন। এদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম সমছু মিয়া (টিউবওয়েল) প্রতীকে ২২ ভোট  পেয়েছেন।

জেলা পরিষদ ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের  ১১ নং ওয়ার্ড সদস্য সৈয়দ সাব্বির আহমেদ গত বছরের ১৯ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে আসনটি শূন্য হয়। পরে ঘোষিত তফসিল অনুযায়ী একাধিকবার লকডাউনের কারণে নির্বাচন স্থগিত হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর হোসেন কুরেশী মনোনয়ন দাখিল করে ঘুড়ি প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে যুক্তরাজ্যে চলে যান। পরে সৈয়দ দুলাল তালা প্রতীকে এবং এম সমছু মিয়া সুজন (টিউবওয়েল) প্রতীকে ভোটযুদ্ধে অবতীর্ণ হন। নির্বাচনে উপজেলার রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, সৈয়দপুর শাহারপাড়া, পাটলী, মীরপুর,আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ৯২ জন জনপ্রতিনিধি ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও ৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে একটানা ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ দুলাল নির্বাচিত হন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম বারের মতো জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের ওয়ার্ড ভিত্তিক সদস্য ও চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com