সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহসভাপতি এডভোকেট শফিকুল আলমের ইন্তেকাল

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহসভাপতি এডভোকেট শফিকুল আলমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ::   

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক পিপি ও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম (৬৫) শনিবার রাতে সিলেট উইমেন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বিশিষ্ট আইনজীবি শফিকুল আলমের গ্রামের বাড়ী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী কাতিয়া গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের  মৃত্যুতে  শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহসভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবীর ইমন, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, বর্তমান সভাপতি নজরুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন  সম্পাদক লুৎফুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্নসম্পাদক অমিত দেব, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মুক্তদীর আহমদ মুক্তা, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার,পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাফরোজ ইসলাম, বর্তমান সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com