বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা

জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার ::

কঠোর লকডাউনের প্রথম দিনে সরকারের ঘোষিত বিধিনিষেধ না মানায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ জনকে জরিমানা প্রদান করা হয়েছে।

শুক্রবার ( ২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা  পদ্মাসন সিংহ এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশের পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা প্রদান করা হয়।

জানা যায়,করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে দেশজুড়ে দুই সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে।
লকডাউন কার্যকর করতে প্রথম দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে জগন্নাথপুর সদর বাজার, হাসপাতাল পয়েন্ট, কেশবপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় সরকারি বিধিনিষেধ না মানায় ৯ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com