বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা

জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা

 

 

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরের গাঁও গ্রাম থেকে সাবিনা বেগম (২৩) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ আগষ্ঠ)  দুপুরে পুলিশ ওই গৃহবধুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পীরেরগাঁও গ্রামের আলীর হোসেনের স্ত্রী সাবিনা বেগম (২৩) শনিবার সকাল ৮টার দিকে বসতবাড়ির রান্নাঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। পরে থানা পুলিশ কে বিষয়টি অবহিত করা হয়।

সাবিনা বেগমের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাত্তার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ময়নাদতন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share this:

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com