বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে জেপি চক্ষু সেবা কেন্দ্রের উদ্বোধন

জগন্নাথপুরে জেপি চক্ষু সেবা কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা সদরের হাসপাতাল পয়েন্টে জেপি চক্ষু সেবা কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার  মধু সুধন ধর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে  এ চক্ষু সেবা কেন্দ্রের উদ্ধোধন করেন।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সুপ্রিয়া রায়, দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক  অমিত দেব,চিকিৎসক মিজানুর রহমান,মোস্তাক আহমেদ, জেপি চক্ষু সেবা কেন্দ্রের পরিচালক ইমাম হোসেন চৌধুরী ইমন, মহিবুর রহমান দুদু, মারুফ মিয়া, মারফ মিয়া, সোহেল রানা, ইকবাল হোসেন, রিংকু আদিত্য, প্রতাপ দাস, সাইফুল ইসলাম, পরিন্দ্র সূত্র ধর প্রমুখ  উপস্থিত ছিলেন।

জেপি চক্ষু সেবা কেন্দ্রের উদ্ধোধন করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর বলেন,জগন্নাথপুর উপজেলাবাসীর চক্ষু সেবা নিশ্চিতে জেপি চক্ষু সেবা কেন্দ্র বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছি। তিনি বলেন, সেবার মানসিকতা নিয়ে এ প্রতিষ্ঠান কে এগিয়ে নিতে হবে। মানুষ যাতে এখানে এসে সেবা পায় তা নিশ্চিত করতে হবে। কোন অবস্থায় মানুষ যাতে হয়রানি ও অপচিকিৎসার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com