রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে টপ জেন এর উদ্বোধন: পুরুষ ও শিশুদের আকর্ষণীয় পোশাকের বিপুল সমাহার টপ জেন

জগন্নাথপুরে টপ জেন এর উদ্বোধন: পুরুষ ও শিশুদের আকর্ষণীয় পোশাকের বিপুল সমাহার টপ জেন

আমিনুল হক সিপন ::

নিত্যনতুন আকর্ষণীয় ডিজাইনের আধুনিক ও মনমাতানো পোশাক নিয়ে এবার জগন্নাথপুরে যাত্রা শুরু করলো জেন্টস ও কিডস শপ ‘টপ জেন’।জগন্নাথপুর পৌর শহরের প্রাণকেন্দ্র টিএন্ডটি রোডস্থ মুজাফফর মার্কেটে অবস্থিত ‘টপ টেন’ নামক ব্র্যান্ড শপে রয়েছে পুরুষ ও শিশুদের আধুনিক মনমাতানো দেশী-বিদেশী সব কালেকশন। ইতোমধ্যে জগন্নাথপুরের তরুণ-যুবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এ প্রতিষ্ঠানটি।

বুধবার জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া,জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন,  জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না, সালিশি ব্যক্তিত্ব আব্দুল হাশিম প্রমুখ।

এ সময় মুফতি গিয়াস উদ্দিনের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের মালিক দিলোয়ার হোসেন বলেন, ‘‘টপ জেন’এ রয়েছে সববয়সী পুরুষ ও শিশুদের জন্য দেশী-বিদেশী সবধরনের পোশাক। তবে তরুণ ও যুবকদের জন্য রয়েছে ব্যাপক কালেকশন। আমাদের কালেকশনের মান অত্যান্ত ভালো ও আকর্ষণীয় ডিজাইনের।’’ প্রতিষ্ঠানটি চালু করতে পেরে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com