বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

রানীগঞ্জ সেতুর এপ্রোচ সড়কে ধ্বস নিম্নমানের কাজের অভিযোগ !

রানীগঞ্জ সেতুর এপ্রোচ সড়কে ধ্বস নিম্নমানের কাজের অভিযোগ !

স্টাফ রিপোর্টার  :: সিলেট বিভাগের দীর্ঘতম সেতু জগন্নাথপুর উপজেলার পাগলা জগন্নাথপুর আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুর অ্যাপ্রোচ সড়কে যান চলাচলের আগেই ধ্বসে পড়েছে। সড়ক জুড়ে ছোট বড় অসংখ্য গর্ত ও দুই পাশের মাটি ধসে সড়কটি ঝুঁকিতে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কে নিম্নমানের কাজ করায় সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের পাশের মাটি ধসে সড়কটি ঝুঁকিতে পড়েছে।
জানাযায় , ২০১৪ সালে ১২৬ কোটি টাকা ব্যয়ে ৭০২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্তবিশিষ্ট রানীগঞ্জ সেতুর কাজ শুরু হয়। ২০১৮ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও একাধিক বার সময় বৃদ্ধি করা হয় বরাদ্ধ ও বৃদ্ধি করে ২০০ কোটি টাকায় নেওয়া  হয়।  সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান যৌথ ভাবে সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালে সেতুর কাজ শেষের লক্ষ্যমাত্রা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেতুর কাজ পিছিয়ে যায়। সড়ক ও জনপথ অধিদপ্তর সেতুর কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নিয়ে ২০২০ সালে সেতুর অ্যাপ্রোচের কাজ শুরু করে। এপ্রোচের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কন্সাট্রাকসন ১৮ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার অ্যাপ্রোচ সড়কের কাজ চলতি বছরের জুন মাসে শেষ করে।  সরেজমিনে দেখা গেছে সড়কের কমপক্ষে ২০/২৫ জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সড়কের দুই পাশের মাটি ধসে সড়কটি ঝুঁকিতে পড়েছে।
সরেজমিন পরিদর্শনকালে সড়কে কথা হয় রানীগঞ্জের বাসিন্দা সুহেল আহমেদের সঙ্গে। তিনি জানান, অ্যাপ্রোচ সড়কে কাজের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়। আমরা এসময় প্রতিবাদ করলেও প্রভাবশালী ঠিকাদার খেয়াল খুশি মতো নিম্নমানের কাজ করে গেছে। সুহেলসহ এলাকার লোকজন জানান, কাজের তদারকি সঠিকভাবে হয়নি। অধিকাংশ কাজ হয়েছে রাতের আঁধারে।
এ বিষয়ে জানতে অ্যাপ্রোচ সড়কের ঠিকাদার মঈনুল হক বলেন, আগামী জুন পর্যন্ত আমাদের কাজের সময়সীমা রয়েছে। বৃষ্টিতে সড়কের মাটি ধসে গেছে এবং কিছু কিছু জায়গায় গর্ত তৈরি হয়ে সড়কের যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা সংস্কার করে দিব।
সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, অ্যাপ্রোচ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আমরা পরিদর্শন করে ঠিকাদার কে সংস্কার করে দিতে বলেছি ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com