বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী ধর্ষণ!

জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী ধর্ষণ!

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপনের ফলে এক কিশোরীর সন্তান প্রসব এবং ২০ ঘন্টা পর ভূমিষ্ট সন্তান মারা যাওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। মঙ্গলবার বিকেলে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানাযায় , উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের মৃত ছনর মিয়ার ছেলে মারুফ মিয়া (২৪) সালদিঘা গ্রামের এক কিশোরীর (১৬) সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য মারুফ মিয়ার পরিবারের কাছে বলা হয়। মারুফ বিয়ের আশ্বাসে সময়ক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে এ নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশ বৈঠকে উপস্থিত এলাকার প্রবীণ ব্যক্তি খেজর ইসলাম বলেন, সালিশ বৈঠকে উভয়পক্ষের কথা শুনে কিশোরীকে বিয়ে করতে আমরা রায় দেই। কিন্তু সালিশ বৈঠকের রায়  অনুযায়ী  আর ওই যুবক বিয়ে করেনি।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে গত রোববার  সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। ওইদিন দুপুর ১টায় নিজ বাড়িতে কিশোরীটি এক ছেলে সন্তানের জন্ম দেয়। ২০ ঘন্টা পর ওই নবজাতক সোমবার সকাল ৯টায় মারা যায়।
কিশোরীর বাবা জানান, আমার মেয়েকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে বিয়ে করতে অস্বীকৃতি জানালে আমি বিষয়টি তাদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করি। এ নিয়ে একটি সালিশ বৈঠক বসে। এতে বিয়ে করার সিদ্ধান্ত দিলেও ছেলে না মানায় আমি ধর্ষণের বিচার ও সন্তানের পিতৃপরিচয়ের জন্য সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছি।
বুধবার ঘটনাস্থল পরিদর্শন কারী জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর দিপংকর তালুকদার যুগান্তর কে বলেন, সন্তানের পিতৃ পরিচয় ও মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরন করেছি। ডাক্তারী প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা নেব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com