বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে বন্দুক যুদ্ধে আহত ৩০

জগন্নাথপুরে বন্দুক যুদ্ধে আহত ৩০

স্টাফ রিপোর্টার ::   জগন্নাথপুর উপজেলার  ইসহাকপুর গ্রামে স্কুলের জমি ও কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে গোলগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ইট পাটকেল নিক্ষেপের ফলে আরো ১৫/২০ জন আহত হয়েছেন। বুধবার (০১সন্ধার পর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানাযায় , ইসহাকপুরের বদরুল ইসলাম ও যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণির পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠন ও ভূমি  নিয়ে বিরোধ বাঁধে। এর জের ধরে বুধবার দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী গোলাগুলির  ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩০জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আব্দুস সামাদ (৪০), আয়েশা বেগম (৪০) আমিরুল নেছা (৫০) ও আলেয়াসহ (৪০) গুলিবিদ্ধ ৩০জনসহ কমপক্ষে ৫০ জনকে সিলেট ওসমানি হাসপাতালে  প্রেরন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ৩০জন গুলিবিদ্ধ হয়ে হাসাপাতালে আসেন। তাদের মধ্যে সবাইকে  সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com