বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সিলেটের সেরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সিলেটের সেরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি পেয়েছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বিজয় দিবসের দিনে জগন্নাথপুরের কৃতী সন্তান ডাক্তার মধু সুধন ধরের নেতৃত্বে এমন স্বীকৃতিতে আনন্দিত জগন্নাথপুর উপজেলাবাসী। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট আঞ্চলিক পরিষদের আয়োজনে তৃনমুল পর্যায়ের স্বাস্থ্য সেবায় নিবেদিত ও কোভিড -১৯ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে স্বীকৃতি হিসেবে সন্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় প্রধান অতিথি হিসেবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর এর হাতে সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স পুরুস্কার সন্মাননা ক্রেষ্ট তুলে দেন।
সিলেট স্বাস্থ্য বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক গৌছ আহমেদ সভাপতিত্ব করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর বলেন, স্বাস্থ্য বিভাগের উদ্দীপনামূলক অনুষ্ঠানে সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে মনোনীত করায় আমরা আনন্দিত।
তিনি বলেন এই সন্মানের ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো সেই সাথে সম্মিলিত কাজের মাধ্যমে ভবিষ্যতে আমরা আরও বেশি সন্মাননায় ভূষিত হতে চেষ্টা করবো। তিনি এ স্বীকৃতি স্বাস্থ্য বিভাগের সকল কর্মী ও জগন্নাথপুরের জনগণকে উৎসর্গ করেন।
উল্লেখ্য ডাক্তার মধু সুধন ধর গরিবের ডাক্তার হিসেবে এ উপজেলায় পরিচিত। তাঁর নেতৃত্বে এ উপজেলার স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও করোনাকালে অক্লান্ত পরিশ্রম করে সাধারন মানুষের পাশে দাড়িঁয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com