বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ৭ ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের শান্তি পূর্ণ ভোট গ্রহন চলছে

জগন্নাথপুরে ৭ ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের শান্তি পূর্ণ ভোট গ্রহন চলছে

সানোয়ার হাসান সুনু ::
রোববার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ  নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  ৭টি ইউনিয়নে শান্তি পূর্ণ ভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোট কেন্দ্র গুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে   ভোটারদের উপস্হিতি বাড়তে  থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে  শান্তিপূর্ণ  পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে বিচ্ছিন্ন ভাবে কয়েক জায়গায় জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন হলদিপুর ছিলাউরা ইউনিয়নের ভূরাখালী আব্দুস সামাদ আজাদ সরকারী
প্রাথমিক বিদ্যালয়, ছিলাউরা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, দাসনোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সৈয়দ পুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ বেশ কয়েকটি  কেন্দ্র  পরিদর্শন করে নারী ও পূরুষ ভোটার দের ব্যাপক উপস্হিতি লক্ষ্য করা যায়।
 শান্তিপূর্ণ  পরিবেশে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা।
এ দিকে পাটলী ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী  সিরাজুল হক তার কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগ করেন। বেলা ৩টার দিকে তিনি যুগান্তর কে জানান, মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক জন যুবক কে জাল ভোট দিতে দেখা যায়।
উপজেলা নির্বাচন  কার্যালয় সুত্র জানায়, জগন্নাথপুরে ৭টি ইউনিয়নে  ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২শ ৪৯ এবং নারী ভোটার ৬৯ হাজার ৮শ’ ২৩ জন। মোট কেন্দ্র ৭৭ টি।
 রির্টানিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বিকেল ৩টা পর্যন্ত কোথায় ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com