বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

সিলেট ৩ আসনের এমপি হাবিবের বিরুধ্বে জগন্নাথপুরে মানববন্ধন

সিলেট ৩ আসনের এমপি হাবিবের বিরুধ্বে জগন্নাথপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে নিয়ে তার ব্যবহৃত ফেসবুক লাইভে কটাক্ষ করে কথা বলার প্রতিবাদে জগন্নাথপুরে মানবব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে   জগন্নাথপুর পৌরপয়েন্টে জগন্নাথপুর উপজেলা সচেতন নাগরিক এর ব্যানারে
পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে, উপজেলা যুবলীগ নেতা আকমল হোসেনের পরিচালনায়  সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্নসম্পাদক সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, উপজেলা বিএনপি সহসভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক,  উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম লাল, পৌর কাউন্সিলর কামাল হোসেন, আওয়ামীলীগ নেত্রী সুফিয়া খানম সাথী, ফেয়ার ফেস এর সমন্বয়ক শামীম আহমেদ, উপজেলা ছাত্রদল সভাপতি  মামুন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্নসম্পাদক  প্রথম আলো জগন্নাথপুর প্রতিনিধি- সাংবাদিক অমিত দেব,
পৌর  কাউন্সিলর শাহিন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন- সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে নিয়ে তার ব্যবহৃত ফেসবুক লাইভে কটাক্ষ করে কথা বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশ বিদেশে অবস্থানরত জগন্নাথপুর উপজেলা বাসীর হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে! অবিলম্বে তার এই বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে  জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীর কাছে ক্ষমা চাওয়ার   আহবান জানান  অন্যতায় এমপি হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকী দিয়েছেন জগন্নাথপুরের সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com