বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দিন : জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দিন : জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী

স্টাফ রিপোর্টার :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের জোয়ার চলছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দিন।

তিনি বিএনপি’কে ইঙ্গিত করে বলেন, তারা নির্বাচনে আসে না। আসলেও বলে নির্বাচনে কারচুপি হয়েছে। হেরে গিয়ে এই সব বললে কোন কাজ হবে না। তিনি বলেন, ভয় না করে মাঠে আসুন।

শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।

বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহকারী কমিশনার ভূমি অনুপম দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান পরে তিনি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলে ২০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিকেলে মন্ত্রী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের উদ্ধোধন করেন। প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা ব্যায়ে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেন্টারের কাজ বাস্তবায়ন করেন। ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এ নুর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসনাত আহমদ চুনুর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী। বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ট্রাস্টি সৈয়দ আবুল কাশেম, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড,সানাওর চৌধুরী,
ভারপ্রাপ্ত ট্রেজারার জগলু মিয়া, ট্রাস্টি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া প্রমুখ
পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের হাতে ক্ষমতা রয়েছে। যারে ইচ্ছা ভোট দিবেন। কোনো ভয়ডর নাই। যেকোন প্রতীকে ভোট দিন। ভয় নেই ভোট দিবেন। তবে, ন্যায় বিচার করবেন। কারা আপনাদের জন্য মায়া দেখায়। সুখেদুঃখে পাশে থাকে। আপনারা তো বিভিন্ন সরকার দেখেছেন। যে সরকার আপনাদের সেবা করে। এ দেশের উন্নয়ন করে যাচ্ছে। এই সব জিনিসগুলো মনে রাখবেন। সব কিছু বিবেচনা করে আপনাদের মূল্যবান ভোট দিবেন। পরে পরিকল্পনা মন্ত্রী হলিয়ারপাড়া মাদ্রাসায় এক অনুষ্টান যোগ দেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com