বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে নিখোঁজ তরুণী কে শ্রীমঙ্গল থেকে উদ্ধার: গ্রেফতার ২

জগন্নাথপুরে নিখোঁজ তরুণী কে শ্রীমঙ্গল থেকে উদ্ধার: গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ তরুণীকে ৭দিন পর শ্রীমঙ্গল উপজেলা সদর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে তাকে উদ্ধার করা হয়। এসময় তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ২ যুবক কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ উদ্ধারকৃত তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও গ্রেপ্তারকৃত যুবকদের কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের সুনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে কামাল হোসেন (২৮)

এঘটনায় অপহৃত মেয়ের পিতা ধিরাজ বিশ্বাস বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানা পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের ধিরাজ বিশ্বাসের ১৭ বছর বয়সী মেয়ে কে গত ১৮ ফেব্রুয়ারি একই এলাকার গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় পুলিশ কে অবহিত করা হলে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুর রহমান শুক্রবার ভোরে শ্রীমঙ্গল উপজেলা সদরে অভিযান চালিয়ে তাকে একটি বাসা থেকে উদ্ধার করে। এসময় অপহরণ ও ধর্ষণের অভিযোগে বাগময়না গ্রামের গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের জালালীয়া উত্তর সুনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে কামাল হোসেন (২৮) কে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুল্লাহ বলেন, অপহরণ করে মেয়েটিকে জাকির হোসেন তার পরিচিত কামাল মিয়ার বাড়িতে নিয়ে রাখে। আমরা মেয়েটিকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।
অন্য দিকে উপজেলার শ্রীকৃষ্ণ পুর গ্রামের শৈলেন রায়ের অপহৃতা মেয়ে আখি রায় কে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে সাতহাল গ্রামের আকরাম মিয়ার ছেলে আলমগীর কে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরন করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com