বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ব্যবসায়ী মাছুম হত্যাকারীদের ফাসিঁর দাবীতে মানববন্ধন

জগন্নাথপুরে ব্যবসায়ী মাছুম হত্যাকারীদের ফাসিঁর দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ::  সুনামাগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের  ব্যবসায়ী মাছুম মিয়া’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে দোকানপাঠ বন্ধ করে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
সোমবার  বিকেলে  স্থানীয় পৌরপয়েন্টে শহরের মোবাইল মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। এতে অংশ নেন মোবাইল মার্কেট সমিতির সভাপতি নূহেল আমিন ভূঁইয়া, সহসভাপতি জহিরুল হক জহির, সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুগ্ম সম্পাদক মুহিত মিয়া, অর্থ সম্পাদক রূপ মিয়া, ব্যবসায়ী আক্তার হোসেন ও মামুন আহমদসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল মার্কেট সমিতির সভাপতি নূহেল আমিন ভূঁইয়া বলেন, তরুণ ব্যবসায়ী মাছুম সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিল। তাঁর হত্যাকাণ্ডে আমাদের ব্যবসায়ী সমাজ বাকরুদ্ধ। এ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দাবী করছি আমরা।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকতা মিজানুর রহমান বলেন, মাছুম হত্যা মামলার ৫ আসামিকে আমরা গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে দীর্ঘবিরোধের জের ধরে পৌরসভার বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাছুম মিয়া ও তার চাচাতো ভাই হাসান আহমেদ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন। এরমধ্যে মাছুম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। এঘটনায় নিহতের মা রিনা বেগম জগন্নাথপুর থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com