বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে জাতীয় পার্টি নেতা আবুল বাশারের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুরে জাতীয় পার্টি নেতা আবুল বাশারের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জাতীয় পার্টি নেতা মোঃ আবুল বাশার (৫০) আর নেই।
তিনি শুক্রবার রাত ১ টা ১০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তাঁর নামাজে জানাজা শনিবার বিকেল ২ টা ২০ মিনিটের সময় মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ জানাজার নামাজে অংশ নেন।
এক সময় সাংবাদিকতা পেশায় ছিলেন আবৃুল বাশাৃর।তিনি মীরপুর বাজারে ব্যবসা করে আসছিলেন।
এদিকে, জাতীয় পার্টি নেতা আবুল বাশারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ ৪ (সদর আসনের) সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহসভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্নসম্পাদক অমিত দেব,
নির্বাহী সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, জগন্নাথপুর নিউজ ডটকম বার্তা সম্পাদক আমিনুল হক সিপন প্রমুখ।

জাতীয় পার্টির আরো যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ন ম ওহিদ কনা মিয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা সজ্জাদুর রহমান সাজু, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝুনু, সহ সভাপতি মোঃ দিলু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব, জাপা নেতা রফিক উদ্দিন, মোঃ ফিরোজ রানা, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আবদাল মিয়া, ফয়জুর রহমান, মস্তফা আলী, সুহেল মিয়া, রুপন আহমদ, যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আমীর আলী, আব্দুর রহমান, তরুন পার্টির আহবায়ক মোঃ রনি মিয়া প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com