সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে ত্রানের জন্য বুভুক্ষ মানুষের বিক্ষোভ মিছিল!

জগন্নাথপুরে ত্রানের জন্য বুভুক্ষ মানুষের বিক্ষোভ মিছিল!

 

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রানের জন্য বুভুক্ষু মানুষের মিছিল হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেটস্হ জগন্নাথপুর সমিতি ত্রান বিতরন করতে জগন্নাথপুর আসলে শত শত বানবাসী মানুষ ত্রানের আশায় সকাল থেকে উপস্হিত হন। সমিতির পক্ষ থেকে জগন্নাথপুর পৌরসভার ৬ নং জগন্নাথপুর ওয়ার্ড থেকে ৫০ জন, ৫ নং বাড়ী জগন্নাথপুর ওয়ার্ড থেকে ৫০জন,৩নং কেশবপুর থেকে ৫০ জন, ৪নং হবিবপুর ওয়ার্ড থেকে ৫০ জন বন্যাদুর্গত মানুষের লিষ্ট করে এ দিন তাদেরকে স্হানীয় বটের তল এলাকায় ত্রানের পেকেট নিতে বলা হলে ওই দিন সকাল থেকে শত শত মানুষ জড়ো হন কিন্তু ৬ নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ ত্রান না পেয়ে নিরাশ হয়ে মিছিল সহকারে ক্ষোভ প্রকাশ করে ফিরে যান।

পরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামের পাশ্ববর্তী সড়কে এসে ৩৫ টি প্যাকেট বিতরনের জন্য দিলে অডিটোরিয়ামে আশ্রিত সহ আশপাশের শতশত লোকদের মধ্যে ত্রানের প্যাকেট নিয়ে মারামারি শুরু হয়।

সমিতির সেক্রেটারি শামীম আহমদ বলেন, আমরা চাল-ডাল তেল সহ ২শ পেকেট বিতরন করেছি । তবে শৃংখলা রক্ষা করা যায়নি। আমাদের লিষ্ট অনুযায়ী দিতে না পারাটা দুঃখ জনক।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com