সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
প্রতি বছরের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার দুপুরে জগন্নাথপুর থানা প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় জরুরী অবস্থায় কোথায়, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তার উপরে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে বাসা-বাড়ি, অফিস ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার সহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়, তার বাস্তবধর্মী প্রশিক্ষণ সহ নানা বিষয়ে বাস্তব অভিজ্ঞা থেকে জ্ঞান দান করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মহড়ায় থানার পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আল-মাসুদসহ থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা উপস্থিত ছিলেন।
মহড়া শেষে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আগুন শুধু ধন সম্পদ কেড়ে নেয় না, মানুষের প্রাণও কেড়ে নেয়। সেজন্য এ বিষয়ে সবার সচেতনতা ও আগুন নেভানোর প্রক্রিয়া জানা প্রয়োজন। তিনি বলেন, এ মহড়া থেকে জগন্নাথপুরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নেভানোসহ যেকোন দুর্ঘটনায় কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com