বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ও মু্ক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ।

পরে মোনাজাত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন। এদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সানোয়ার হাসান সুনু

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com