মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো সিজারে সন্তান প্রসব

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো সিজারে সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার

হাসপাতাল প্রতিষ্ঠার দির্ঘ ৫৮ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান পদ্ধতির কার্যক্রম চালু করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে এক কন্যা সন্তান প্রসব হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রথম বারের মতো এই হাসপাতালে সিজার অপারেশন করা হয়।

জানা যায়, ১৯৬৪ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীত হয়। এরপর বিভিন্ন সময় নানা উদ্যাগ নিলেও সিজারিয়ান অপারেশনের সুযোগ তৈরি হয়নি। ৪ মাস আগে একজন গাইনি কনসালটেন্ট হাসপাতালে নিয়োগ পাওয়ায় সিজারিয়ান অপারেশনের সুযোগ তৈরি হয়।

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মতিউর রহমান ও ফাতেমা খাতুন দম্পতি সিজারের মাধ্যমে প্রথমবারের মতো কন্যা সন্তানের জন্ম দেয়। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডাক্তার হাসিনা চৌধুরীর নেতৃত্বে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের কন্যা সন্তান হয়। নবজাতক ও তাঁর মা সুস্থ রয়েছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর জানান, হাসপাতালে প্রথমবারের মতো সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে। এখন থেকে গর্ভবতি মায়েরা প্রয়োজনে নিয়মিত সিজার করতে পারবেন।
হাসপাতালে সিজারিয়ান পদ্ধতি চালু হওয়ায় নবজাতক সন্তান ও তাঁর পরিবার কে অভিনন্দন জানাতে হাসপাতালে ছুটে যান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com