বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় কুখ্যাত ডাকাত আব্দুল হাশিম গ্রেপ্তার

জগন্নাথপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় কুখ্যাত ডাকাত আব্দুল হাশিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী আব্দুল হাশিমকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে॥

আব্দুল হাশিম উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে।

জানা যায় , বেশকিছু দিন ধরে আব্দুল হাশিম একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যায়লের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৮ আগস্ট সকালে সাড়ে ৯টার দিকে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে, স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে আব্দুল হাশিম উপস্থিত লোকদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

গত বৃহস্পতিবার এ ঘটনাটি উল্লেখ করে জগন্নাথপুর থানায় ওই স্কুল ছাত্রীর বাবা মামলা দায়ের করেন। পরে রাতেই থানার উপপরিদর্শক জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আসামীকে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কুখ্যাত ডাকাত আব্দুল হাশিমের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com