মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে বিএনপি নেতা জামালের দাফন সম্পন্ন : জানাযায় শোকার্ত মানুষের ঢল

জগন্নাথপুরে বিএনপি নেতা জামালের দাফন সম্পন্ন : জানাযায় শোকার্ত মানুষের ঢল

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, নারিকেলতলা গ্রামের বাসিন্দা এম ডি জামাল আহমেদ (৪০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত বৃহস্পতিবার বিকেলে তিনি নিজবাড়ীতে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার বিকেল সোয়া ৫টায় নারিকেলতলা ও ইছগাঁও মাদ্রাসা মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গ্রহণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু পুত্রসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাযার পূর্বমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বিএনপি নেতা এম ডি জামাল আহমেদের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com