সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো জগন্নাথপুর থানা পুলিশ

বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো জগন্নাথপুর থানা পুলিশ

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের এক ছাত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারনা করে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। হাতিয়ে নেওয়া ওই টাকা উদ্ধার করে আজ সোমবার প্রতারণার শিকার ওই ছাত্রীর হাতে টাকাগুলি বুঝিয়ে দিয়েছেন জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, গত ২০ সেপ্টেম্বর উপবৃত্তির টাকা দেওয়া হবে বলে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন এক কলেজ শিক্ষার্থী। পরে অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝালকাঠি থানা পুলিশের সহযোগিতায় এক প্রতারককে আটক করা হয়। পরে অভিযোগকারী ওই শিক্ষার্থী মামলা না করায় বিকাশে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে ঝালকাঠি থানায় ওই প্রতারককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com