বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন : সদস্য পদে আবারও সমুজ বিজয়ী

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন : সদস্য পদে আবারও সমুজ বিজয়ী

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জেলা পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত ৮ নং ওয়ার্ডের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে একটানা দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের হল রুমে
ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ১২০ ভোটের মধ্যে মোট প্রাপ্ত ভোট ১১৮। এর মধ্যে চেয়ারম্যান পদে নুরুল হুদা মুকুট (মোটরসাইকেল) পেয়েছেন ৮৯ ভোট এবং প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল কবির রুমেন (ঘোড়া) পেয়েছেন ২৯ ভোট। ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সাবেক সদস্য মাহতাবুল হাসান সমুজ (তালা) পেয়েছেন ৬৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন মিয়া (টিউবওয়েল) ৪০ ভোট এবং সিরাজ উদ্দিন (ঘুড়ি) পেয়েছেন ১১ ভোট।

এছাড়া সংরক্ষিত ৩ নং ওয়ার্ড মহিলা সদস্য পদে জুবলি বেগম (মাইক) পেয়েছেন ৬২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফৌজি আরা শাম্মি (লাটিম) ৩৬ এবং সানজিদা ডায়না (ফুটবল) ২০ ভোট পান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com