বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জেলা পরিষদ নির্বাচন : সুনামগঞ্জে মুকুট বিজয়ী

জেলা পরিষদ নির্বাচন : সুনামগঞ্জে মুকুট বিজয়ী

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ঘোড়ার লাগাম টেনে মোটরসাইকেল বিজয়ী হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট।

মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৬১২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৭৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫৩ ভোট। দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪০ ভোট এবং ঘোড়া পেয়েছে ৭৯ ভোট। দিরাই উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৮ ভোট এবং ঘোড়া পেয়েছে ৮৪ ভোট। শাল্লা উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ২৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৮ ভোট। জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৪ ভোট এবং ঘোড়া পেয়েছে ৩৭ ভোট।

বিশ্বম্ভরপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৩ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৫ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৫৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫১ ভোট। মধ্যনগর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৩৭ ভোট এবং ঘোড়া পেয়েছে ১৫ ভোট। তাহিরপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৫১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪৩ ভোট। ছাতক উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৬০ ভোট এবং ঘোড়া পেয়েছে ১২০ ভোট। জগন্নাথপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৮৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৯ ভোট। ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪০ ভোট।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১২ টি কেন্দ্রের ২৪টি বুথে ভোটার ছিলেন ১২২৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, সারা জেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, র‌্যাব ও বিজিবি সতর্ক অবস্থানেছিলো। কোনো কেন্দ্রেই অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com