শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার

জগন্নাথপুরে কৃষি কার্যালয়ের উদ্যোগে ১২টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

জগন্নাথপুরে কৃষি কার্যালয়ের উদ্যোগে ১২টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

 

স্টাফ রির্পোটার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে চলতি আমন মৌসুমে ফসল উত্তোলনের সুবিধার্থে ১২টি কম্বাইন হারভেস্টার যন্ত্র সরকার কতৃক ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের চাবি কৃষকদের মধ্যে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পাটলী ইউপি চেয়ারম্যান আগুর মিয়া, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, চলতি আমন ও আগামী বোরো মৌসুমের ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দি করার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার সরকার কর্তৃক ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে কৃষকদের মধ্যে প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com