সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে নিউমোনিয়ার প্রকোপ বৃৃদ্ধি : শিশুরা বারান্দা ও মেঝেতে চিকিৎসাধীন

জগন্নাথপুরে নিউমোনিয়ার প্রকোপ বৃৃদ্ধি : শিশুরা বারান্দা ও মেঝেতে চিকিৎসাধীন

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন বিভিন্ন বয়সী শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত কয়েক দিন ধরে ঠান্ডা জনিত রোগ নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হচ্ছে। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের তুলনায় হাসপাতালে শয্যা সংখ্যা অপ্রতুল থাকায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। এতে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড়। জরুরি বিভাগ সহ শয্যাগুলোতে শিশু ও তাদের আত্বীয় স্বজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্যনীয়।

হাসপাতালে কথা হয় উপজেলার ফরিদপুর গ্রামের সুমা বেগমের সাথে। তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁর দেড় বছরের মেয়ে শিশুকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি দেন কিন্তু শয্য না পেয়ে মেঝেতে রেখে চিকিৎসা দিচ্ছেন।

এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকেরা জানান, হঠাৎ করে একসাথে এত রোগীর চাপ সামলাতে গিয়ে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদেরকে হিমশিম খেতে হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে চাপ বাড়ছে। অনেকেই বাড়িতে রেখে চিকিৎসা নিচ্ছেন। আমরা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com