মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ এর ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ এর ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

 

নিজস্ব প্রতিবেদক : 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ (৭৫)ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার ভূরাখালি গ্রামের বাড়িতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় জগন্নাথপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরে বাদ মাগরিব সিলেটের শাহ জালাল দরগা মাঠে দ্বিতীয় জানাজা শেষে দরগা কবরস্থান তাকে দাফন করা হয়েছে। শনিবার সকালে সিলেটে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। উল্লেখ্য, উপজেলার হাওর ব্যাষ্টিত গ্রামগুলোকে ঢেউয়ের কবল থেকে বাঁচাতে ইজল করচ গাছ লাগিয়ে যিনি বৃক্ষপ্রেমি হিসেবে পরিচিতি পেয়েছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাফিজ। তিনি প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ভাতিজা।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি,হারুন রাশীদ,বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, আব্দুল হক,রসরাজ বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সহ সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া,সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু , যুগ্ন সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, বর্তমান সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com