বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

    জগন্নাথপুরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন, দাখিলে ৬

    জগন্নাথপুরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন, দাখিলে ৬

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় এবার ৭১ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। মাদ্রাসা থেকে জিপিএ ৫ পায় ৬ জন শিক্ষার্থী। মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার সার্বিক ফলাফল সন্তোষজনক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৯১৩ জন শিক্ষার্থী। জিপিএ -৫ পায় ৭১ জন শিক্ষার্থী।

অপরদিকে উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৭১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৫৯৯ জন শিক্ষার্থী।জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন শিক্ষার্থী। স্কুল পর্যায়ে সবোচ্চ জিপিএ-৫ পায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায় পাসের হার ৯৭.১০ ভাগ।

জগন্নাথপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান জানান,উপজেলার স্কুল পর্যায়ে পাসের হার ৮৩.১৬ এবং মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৮৪.১ ভাগ। তিনি জানান,গত বছর স্কুল থেকে ৩৭ জন ও মাদ্রাসা পর্যায় থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার এ উপজেলায় জিপিএ প্রাপ্ত দের সংখ্যা বেড়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com