সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

জগন্নাথপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক ::

প্রগতিশীল প্রযুক্তি, অর্ন্তভুক্তিমূলক উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে
।
র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরআগে উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মধু সুধন ধর, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মুখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব সরকার, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, সহ  সরকারী কর্মকতা, ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা সম্মেলন কক্ষে ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মূল অনুষ্ঠানটি ভার্চুয়ালি সরাসরি বড় পর্দায় প্রদর্শন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com