মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

 জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধাদের এবারও অন্য রকম শ্রদ্ধা জানালেন ওসি

 জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধাদের এবারও অন্য রকম শ্রদ্ধা জানালেন ওসি

নিজস্ব প্রতিবেদক ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে থানা ভারপ্রাপ্ত কর্মকতা মিজানুর রহমান বক্তব্য না দিয়ে মঞ্চ থেকে নেমে সামনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধাদের ‘স্যালুট’ দিয়ে শ্রদ্ধা জানান । জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ওসির এমন শ্রদ্ধা নিবেদন বীর মুক্তিযোদ্ধাদের আবেগতাড়িত করেছে।

ওসির এমন শ্রদ্ধা নিবেদনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম বলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্চ থেকে নিচে নেমে আমাদের যে সম্মান প্রদর্শন করেছেন তাতে আমরা অভিভূত । একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন বিরল সম্মানে আমরা আনন্দিত। গত স্বাধীনতা দিবসেও আমরা তাঁর কাছ থেকে এমন সম্মান পেয়েছিলাম। এছাড়া জীবনে আর এমন সম্মান পাইনি।

অনুভূতি জানিয়ে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সামনে বক্তব্য দেওয়ার কিছু নেই। তাঁরা জাতীয় বীর। তাঁদের জন্যই আমরা আজ স্বাধীন। সবারই উচিত বীর মু্ক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা।

শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মু্ক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একইভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান প্রদর্শন করে প্রশংসা কুড়ান ওসি মিজানুর রহমান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com