বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর শোক

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর শোক

নিজস্ব প্রতিবেদক ::

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এক শোক বার্তায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আকমল হোসেন ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের এক পরীক্ষিত কর্মী। তাঁর রাজনৈতিক বিচক্ষণতা ও জনমানুষের প্রতি তাঁর সম্পৃক্ততা তাকে বার বার জনপ্রতিনিধির আসনে বসিয়েছে। সাম্প্রতিক উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণে নিয়োজিত ছিলেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যক্তিগতভাবে আমি আকমল হোসেন কে একজন সৎ নির্ভীক, পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে চিনি। তাঁর অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রসঙ্গঁত, আকমল হোসেনের মৃত্যুর খবর শুনে মন্ত্রী রাত পৌঁনে দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ছুঁটে যান। বৃহস্পতিবার মরহুমের জানাজার নামাজে তিনি উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com