সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

জগন্নাথপুর নিউজ ডেস্ক::চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাস্তাননগর এলাকায় আধা ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেন থেকে পড়ে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন।
তারা হলেন- হাসান বেপারি ও মো. মানিক। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
রেলওয়ে (জিআরপি) থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, রোববার রাতে চট্টগ্রামমুখী ট্রেন কর্ণফুলী ও চাঁদপুর থেকে আসা সাগরিকা ট্রেন থেকে চার যাত্রী পড়ে যান। তারা ট্রেনের দরজায় বসেছিলেন। রেলওয়ের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।
যাত্রী হাসান বেপারি ও মো. মানিক ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে থানা জানায়, সোমবার সকালে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুত্র যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com