সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এবার উপজেলার মোট ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর তদারকি ছিল। সেই সাথে সংশ্লিষ্ট পূজা কমিটিগুলোর স্বেচ্ছাসেবীরা যথাযথভাবে দায়িত্ব পালন করেন। গত ৫ দিন ব্যাপী পূজাকে ঘিরে ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মন্ডপে উপচেপড়া ভীড় ছিল দর্শনার্থীদের। সেই সাথে সংগীত অনুষ্ঠান, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে জগন্নাথপুর পৌর সদরের জগন্নাথ বাড়ি কেন্দ্রীয় মন্দির, বাসুদেব বাড়ি মন্দির ও আনন্দময়ী পূজা মন্ডপে জনসাধারণের উপচেপড়া ভীড় ছিল।
শুক্রবার রাতে প্রতিমা নিয়ে শহরে শোভাযাত্রা শেষে বিভিন্ন নদী ও পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com