বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে জামির হত্যা মামলার প্রধান আসামী রিমান্ডে

জগন্নাথপুরে জামির হত্যা মামলার প্রধান আসামী রিমান্ডে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রিকশা চালক জামির হোসেন হত্যা মামলার প্রধান আসামী সেকেল মিয়াকে ১দিনের রিমান্ড শেষে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চুরির অভিযোগে নিহত জামির হোসেনকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ রয়েছে সেকেল মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।
১৭ আগষ্ট রাতে নিহতের  স্ত্রী জামিনা বেগম বাদী হয়ে নির্যাতনকারী সেকেল মিয়া ও আজিদ মিয়া সহ ২ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৭, তারিখ-১৭/০৮/২০১৯ ইং। ধারা-৩৪৩, ৩০২,৩৪ দন্ডবিধি। মঙ্গলবার সেকেল মিয়াকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ২৮ আগষ্ট বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, আসামী সেকেল মিয়া রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com