বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে গাড়ি চালক হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

জগন্নাথপুরে গাড়ি চালক হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়ি চালক সাইদুল ইসলাম হত্যা মামলার আরেক আসামী শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সে ব্রাম্মণবাড়িয়ার জেলার বিজয় নগর থানার জালালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানাগেছে, ২৯ আগষ্ট বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব ও এএসআই মোক্তার হোসেনের নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশ স্থানীয় বিজয় নগর থানা পুলিশের সহযোগিতায় আসামীকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন বলে এসআই অনিক চন্দ্র দেব নিশ্চিত করেছেন।
উল্লেখ্য-জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাউড়কাপন গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে ইজিবাইক (টমটম) গাড়ি চালক সাইদুল ইসলাম (১৭) গত ১১ আগষ্ট বিশ্বনাথের বাগিচা বাজার থেকে নিখোঁজ হন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় জিডি হয়। জিডির পর সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে মোবাইল ফোন ট্যাকিংয়ের মাধ্যমে নিখোঁজের ১১ দিন পর ২২ আগষ্ট রশিদপুর-কুতুবপুর এলাকা থেকে গাড়ি চালক সাইদুল ইসলামের গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাজল দেবনাথ নামের এক ঘাতককে গ্রেফতার করা হয়। সে ব্রাম্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার পূর্বভাগ গ্রামের গোপাল দেবনাথের ছেলে। এ ঘটনায় ২৩ আগষ্ট নিহত গাড়ি চালক সাইদুল ইসলামের ভাই রিয়াজুল হক বাদী কাজল দেবনাথ সহ ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।  এ পর্যন্ত  মামলায় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com